ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের চার মামলায়

  • আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 51

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

সালমান এফ রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

চলতি বছর সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা করে দুদক। ভুয়া কোম্পানির নামে ৪৯৬ কোটি টাকা অবৈধ ঋণ নেওয়ার অভিযোগে একটি এবং প্রায় ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও ৭৬ কোটি ৩৯ লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা করে দুদক। এ ছাড়া ভুয়া কোম্পানির নামে ৬১৮ কোটি টাকা ব্যাংকঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ ও প্রায় ১১৩ কোটি ৪১ লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে আরও দুই মামলা করে সংস্থাটি। এর মধ্যে প্রথম চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সালমানকে।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হলো দুদকের চার মামলায়

আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫