ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান বেড়ে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 80

সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। একইসঙ্গে সাধারণ চিকিৎসা অনুদানও ৪০ হাজার টাকা থেকে করা হয়েছে ৬০ হাজার টাকা।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা, দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া, যৌথবিমা এবং মাসিক কল্যাণভাতা সংক্রান্ত অনুদান বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা আলী সই করা প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কর্মচারীদের পরিবারের সদস্য মারা গেলেও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান পান, সেটি ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া যৌথবিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জটিল রোগের জন্য বছরে একবার আবেদন করা যায়। সরকারি কর্মচারীরা অবসরে গেলেও জটিল এবং সাধারণ রোগের জন্য অনুদান সুবিধা পান।

সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদেরকেও ৭৫ বছর বয়স পর্যন্ত চিকিৎসা অনুদান সুবিধা দেয় সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান বেড়ে ৩ লাখ

আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫