ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

সরকারি কর্মচারীদের অনুদানের পরিমাণ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 107

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রদানকৃত অনুদানের হার পুনঃনির্ধারণ করেছে সরকার।

কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব রিসোর্স সেলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে। এ ব্যয়ে সব ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি কর্মচারীদের অনুদানের পরিমাণ বাড়ল

আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫