ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

সমাজের ফায়সালা মসজিদের মিম্বর থেকে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 37

সমাজের ফায়সালা মসজিদের মিম্বর থেকে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন; সেদিন সত্যিকারের মুক্তি মিলবে।

আজ রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আমাদের ইমাম এবং খতিব সাহেবেরা কারও করুণার পাত্র হবেন; এটা আমরা দেখতে চাই না। খতিব-ইমামদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এ দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।’

তিনি বলেন, মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি সমাজেরও ইমাম হবেন। তখনই সত্যিকারের মুক্তি আসবে। এদেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরে আসবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। নবীজীর দেখানো পথে ফিরে যেতে হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজের ফায়সালা মসজিদের মিম্বর থেকে হবে: জামায়াত আমির

আপডেট সময় : ০৯:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫