ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

শিল্পকলায় শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 99

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’। মনসুন রেভ্যুলেশন স্পিরিট উপজীব্য এই উৎসবের প্রতিপাদ্য—‘নাটকের ভাষায় ইতিহাসের পুনর্জন্ম’।

উৎসব চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। দেশের ১১টি খ্যাতনামা নাট্যদল পরিবেশন করবে ১১টি নাটক, যা নির্মিত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে।

উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

নির্দেশনায় নায়লা আজাদ। প্রযোজনা করেছে ‘টিম কালারস’। নাটকটি ২০২৪ সালের আন্দোলনের দৃশ্যপটকে নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরেছে। মঞ্চে প্রতিবাদ, রাস্তায় বিক্ষোভ, র‍্যাপ ও হিপ-হপের মিশ্রণে ফুটে ওঠে একুশ দিনের গণঅভ্যুত্থানের স্পিরিট।

কোরিওগ্রাফিতে ছিলেন উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস। নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন উম্মে হাবিবা, মাইশা আহমেদ রোজা, রামিস যাহারসহ ২০ জনেরও বেশি তরুণ শিল্পী।

আগামীকাল ১ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে দীপক সুমনের ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ এবং পরীক্ষণ থিয়েটার হলে শাকিল আহমেদ সনেটের ‘দেয়াল জানে সব’।

নাট্য প্রদর্শনীগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশপত্র জাতীয় নাট্যশালার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পকলায় শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’

আপডেট সময় : ০৯:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫