ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 121

মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন—মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, অভিযুক্ত মো. মামুন আলী সাহিফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ঘটেছে।

দেশটির পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। এই আইনে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে।

অভিযুক্ত অপরজন রেফাত বিশাত গত ১০ জুলাই বিকেল সাড়ে ৪টায় লারকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাড়িতে তার ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

দেশটির পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে বলে জানিয়েছে বারনামা।

বারনামা আরও জানায়, দেশটির বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এবং একজন দোভাষী নিয়োগের জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

মামলাগুলোতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে যথাক্রমে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়েলা আব মানাফ এবং নূর আইনানা রিদজওয়ান উপস্থিত ছিলেন। অভিযুক্ত দুজনের পক্ষেই কোনো আইনজীবী ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫