ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 25

সম্প্রতি দেশে দুই দিনে চার দফা ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে সরকার।

গতকাল রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা হাইস্কুল ও কলেজ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়ে অধিদপ্তরের জেলা পর্যায়ে অফিসগুলোতে চিঠি পাঠিয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চাওয়া হয়েছে।

প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা অফিসের নির্বাহী প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য ও একাধিক ছবিসহ প্রতিবেদন আজ সোমবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়ে গতকাল রোববার বিভাগীয় উপপরিচালকদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা গেছে ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত ওই চিঠিতে বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার

আপডেট সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫