ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 107

সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে জয়ের মাধ্যমে আসর শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তরুণীরা। দলের হয়ে একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি এবং জোড়া গোল করেন আলপী আক্তার।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর শেষ মুহূর্তে সৌভাগ্যক্রমে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানি গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝে ধাক্কা খেয়ে বল সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর আক্রমণ আরও জোরদার করে বাংলাদেশ। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপী আক্তার। ভুটান শিগগিরই একটি গোল শোধ দিলেও ৬৪ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে আলপীর দ্বিতীয় গোল দলকে জয় নিশ্চিত করে। শেষ সময়ে বাংলাদেশ আরও কয়েকটি সুযোগ পেলেও ভুটানের রক্ষণে আটকে যায়।

বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের মধ্যে অ-১৭ দলের এই জয় নতুন আত্মবিশ্বাস যোগ করল। জুলাইয়ে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করে, একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয় এবং আগস্টে তারা এশিয়া কাপে ওঠে। এবার অ-১৭ দলও শিরোপার মিশনে শুভ সূচনা করল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫