ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ভিসির সঙ্গে বৈঠকে শিবির থাকায় তিন সংগঠনের একাংশের ‘ওয়াক আউট’

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 127

আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো সাথে ভিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবির অংশগ্রহণ করায় সেখান থেকে ‘ওয়াক আউট’ করেছে বামপন্থী সংগঠনগুলো একাংশ। সংগঠনগুলো হলো জাসদ ছাত্রলীগ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ।

আজ রবিবার (১০ আগস্ট) বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হ‌য় এই মতবিনিময় সভা। মতবিনিময় সভা শুরুর কিছুক্ষণ পর‌ই ‘ওয়াক‌ আউট’ করেন বাম সংগঠনগুলোর একাংশের নেতারা।

ওয়াক‌আউট করা এই সংগঠনগুলোর মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়ন একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ; সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

সভা থেকে বের হয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। কিন্তু বারবার তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির বিরোধিতা করছি। প্রশাসনের কাছে আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলো হল পর্যায়ে ডাকসু কেন্দ্রীয় কার্যালয়ে যেন চালু রাখতে পারে এজন্য একান্ত প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্রসংগঠনগুলো। নাহলে তো ডাকসু অসম্পূর্ণ হবে, করা সম্ভব হবে না। এই ব্যাপারে সকলের সহযোগিতা করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিসির সঙ্গে বৈঠকে শিবির থাকায় তিন সংগঠনের একাংশের ‘ওয়াক আউট’

আপডেট সময় : ০৯:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫