ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ভারত সফরে মেসি, কোহলিদের সঙ্গে খেলবেন ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 166

ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিকেট খেলতে যাচ্ছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন দিনের সফরে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের তিনটি শহর ভ্রমণ করবেন তিনি।

১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এক বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করবে।

ম্যাচটি হতে পারে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে ব্যাট হাতে দেখা যাবে ফুটবলের ‘গোট’ মেসিকে। এছাড়া মেসির সফরের আরেক গন্তব্য হবে কলকাতা, যেখানে ইডেন গার্ডেন্সে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা দেবেন।

কলকাতায় শিশুদের জন্য ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট “গোট কাপ”।

এটি মেসির দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়ালার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত সফরে মেসি, কোহলিদের সঙ্গে খেলবেন ক্রিকেট

আপডেট সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫