ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 92

তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শাহবাড় মোড় অবরোধের ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বনানী ও টেকনিক্যাল মোড়ে দুটি আন্দোলনের কারণে সকাল থেকেই যানজট দেখা দেয় রাজধানীতে। বিকেলের এই অবরোধের ফলে ভোগান্তি আরও বাড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫