ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 161

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।” তবে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

আপডেট সময় : ০৭:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫