ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

প্রবাসে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে ভোটার হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 59

প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১০টি দেশের ১৭টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন এবং এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে।

এখন থেকে প্রবাসে ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলপত্রের সঙ্গে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে ‘বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র’ জমা দিলেও হবে।

ইসির এনআইডি উইং-এর পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরে এই বিষয়ে ইসির নির্দেশনার চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদনপত্র ফরম-২(ক), বিশেষ তথ্য ফরম, পাসপোর্ট কপি, প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন সনদ, ফটো, অন্যান্য প্রযোজ্য নথিপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় দলিলাদি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া সম্ভব না হলে, বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া যাবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের তথ্য সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করবেন।

বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। প্রবাসীদের ভোটার করার বিষয়টি সহজ করার সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রবাসী ভোটারদের সুবিধা বৃদ্ধি পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগে প্রবাসী সাধারণ পাসপোর্টধারীদের তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন এবং যাচাই-বাছাইয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে ভোটার হওয়ার সুযোগ

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫