ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 23

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সামনে নির্বাচন। নির্বাচনে যাঁরা সংসদে যাবেন, আমরা যাদের নির্বাচিত করব, তাঁদের দেখেশুনে বেছে নিতে হবে। আমরা খারাপ লোক নির্বাচিত করলে খারাপ ফলই পাব। তাই আমাদের ভালো মানুষকে ভোট দিতে হবে। ভালো লোক নির্বাচিত হলে ভালো প্রশাসক আসবে আর খারাপ লোক নির্বাচিত হলে ঘুষখোর-দুর্নীতিবাজই আসবে।’

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ৩টা থেকে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয় আয়োজিত গণশুনানি হয়। গণশুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক কোনো বিশাল প্রতিষ্ঠান নয়, এটি তুলনামূলক ছোট অফিস। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা কাজ করি। সময়মতো তথ্য পেলে তদন্ত করে আমরা সত্য-মিথ্যা তুলে ধরতে পারি।’

গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম এবং হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

গণশুনানিতে সরকারি-বেসরকারি প্রায় সব দপ্তরের প্রধানসহ অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া সহকারী মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ৪ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ দেন। অভিযোগ প্রমাণিত হলে দুদক চেয়ারম্যান সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ আসায় তাঁর বিরুদ্ধে দুদকের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে দুদকের ১০টি বুথে প্রায় ২০০ অভিযোগ জমা পড়ে। যার বেশির ভাগই রেলওয়ে, হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট, শিক্ষা অফিস, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরকে ঘিরে। এর মধ্যে ৮৩টি অভিযোগের প্রকাশ্য শুনানি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫