ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 163

দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়।

গত সপ্তাহে আলমগীর মহিউদ্দিন আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়।

এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।

প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই মেয়ের বাবা।

জামায়াত নেতৃবৃন্দের শোক

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ, মরহুম আলমগীর মহিউদ্দিনের কর্মময় জীবনের স্মরণ করে বলেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক বলিষ্ঠ কন্ঠের অধিকারী। আমৃত্যু তিনি একজন কলম সৈনিক হিসেবে দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে তাঁর মতো একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠা ও আদর্শবান সাংবাদিকের শূন্যতা গণমাধ্যমের পাশাপাশি জাতির জন্য বেদনাদায়ক।

উল্লেখ্য, শনিবার বাদ মাগরিব কৃষি ল্যাবেরটরী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সাংবাদিক নেতা মো. শহিদুল ইসলামসহ মহানগরী দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫