ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

দেশে চলছে ষড়যন্ত্র : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 119

দেশে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, যার লক্ষ্য হলো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে গণতান্ত্রিক ট্রানজিশন ব্যাহত করা—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুবদলের এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে—দেশে আবার অস্থিরতা তৈরির চেষ্টা চলছে যেন গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হয়। তবে যত দিন বিএনপি, যুবদল, ছাত্রদল আছে, তত দিন কোনো অপশক্তি গণতন্ত্র ধ্বংস করতে পারবে না।”

বর্তমান সময়কে ‘ট্রানজিশন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা এখন একটি দুঃসময় পার করছি। কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ—ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা। বিএনপি অতীতেও দায়িত্ব নিয়েছে, এবারও সেই দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে।”

তিনি বলেন, “হাসিনা সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে আজকের অবস্থানে এসেছি। এখন আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “চলো কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নেই।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে চলছে ষড়যন্ত্র : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫