ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

দুই মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 82

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ নিয়োগ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। সচিব পদমর্যাদায় পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫