ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

দায়িত্ব নিয়েই পাথর লুটের বিরুদ্ধে অ্যাকশনে ডিসি সারওয়ার

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 63

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার মাত্র আট ঘণ্টার মধ্যেই অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথর জব্দ করেন তিনি।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামহীন আরেকটি মিল থেকে এসব পাথর জব্দ করা হয়। তবে তৎক্ষণাৎ সঠিক পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ শেষে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সাদাপাথর এলাকা পরিদর্শন করেন ডিসি সারওয়ার। ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ তদারকি করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, “সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন, করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত এবং কেন এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দায়িত্ব নিয়েই পাথর লুটের বিরুদ্ধে অ্যাকশনে ডিসি সারওয়ার

আপডেট সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫