ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 40

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার থেকে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। তার ভিত্তিতে আমরা নির্বাচনী কার্যক্রম চলমান রেখেছিলাম। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন তথ্য দিয়েছিলাম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা কর্মপরিকল্পনা ২৪টি অংশে ভাগ করেছি। একটা হচ্ছে অংশীজনের সংলাপ, সেপ্টেম্বরের শেষে শুরু হওয়ার কথা আছে, এটা দেড় মাসব্যাপী করা হবে। সংলাপে রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব থাকবে।’

সচিব আরও বলেন, ‘নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। নতুন দলের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলমান আছে। আমরা আশা করছি, এ কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে করতে পারব।’

নির্বাচনের যে পথনকশা দিল ইসি

রোডম্যাপ অনুযায়ী, ভোটকেন্দ্র স্থাপন, ভোটার তালিকা হালনাগাদ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনা, আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষক আমন্ত্রণ এবং ভোট গণনার পর ফলাফল ঘোষণা— সবকিছুর জন্য পৃথক সময়সূচি নির্ধারিত হয়েছে।

রোডম্যাপের প্রধান ধাপগুলো হলো—

সীমা নির্ধারণ ও ভোটার তালিকা: নতুন তথ্য সংগ্রহ, খসড়া প্রকাশ, আপত্তি ও সুপারিশ গ্রহণ এবং চূড়ান্ত প্রকাশের প্রক্রিয়া জুলাই থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আচরণবিধি ও আইন সংস্কার: প্রার্থীদের আচরণবিধি ও নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত আইনি কাঠামো সংশোধন সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা: পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনীর সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স ও বিশেষ নিরাপত্তা সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনাও রোডম্যাপে অন্তর্ভুক্ত হয়েছে।

পর্যবেক্ষক ও গণমাধ্যম: দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা নির্দেশিকা তৈরি এবং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জুলাই-আগস্ট ২০২৫-এর মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা: ভোটগ্রহণ শেষে দ্রুত ফলাফল প্রেরণ, আইসিটি-ভিত্তিক ফলাফল ব্যবস্থাপনা এবং নির্বাচনী ট্রাইব্যুনাল সক্রিয় করার পরিকল্পনাও রোডম্যাপে রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই রোডম্যাপ অনুযায়ী প্রতিটি ধাপ বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্যপ্রযুক্তি বিভাগ, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সম্পৃক্ত করা হবে। কমিশনের দাবি, এ রূপরেখা অনুসারে কাজ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫