ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ডিবির নতুন প্রধান শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 59

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হলেন মো. শফিকুল ইসলাম। আজ বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ পদায়ন করা হয়।

ডিএমপি মিডিয়া থেকে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। নতুন পদায়ন করা কর্মকর্তার নাম মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ছিলেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। গত ১২ এপ্রিল তাঁকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ডিএমপি কমিশনারের এক আদেশে তাঁকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর থেকে গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের পদটিতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবির নতুন প্রধান শফিকুল ইসলাম

আপডেট সময় : ০৮:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫