ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ডাকসু নির্বাচন: প্রার্থীদের প্রচার শুরু মঙ্গলবার থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 63

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার কার্যক্রম-সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে।

আজ শনিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে আগামী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সাংগঠনিক পরিচয়ে প্রচার কার্যক্রম চালাতে পারবেন।

প্রচারকাজ চালানোর সময় সামাজিক, আর্থিক, সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। এ ছাড়া এই সময়ে প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিশ-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে বা প্রাঙ্গণে প্রচার চালানোর কাজ করা যাবে না; করলে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকসু নির্বাচন: প্রার্থীদের প্রচার শুরু মঙ্গলবার থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

আপডেট সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫