ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

জোট গঠনে কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 51

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, তারা মাইনাস হয়ে যাবে। জোটের বিষয়ে কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশার কথাও এ সময় জানান তিনি।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি, গণপরিষদের দাবিকে রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু মনে করছেন না সালাহউদ্দিন। তাঁর মতে, মাঠ গরম করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এসব বিষয় সামনে এনেছে। তিনি বলেন, ‘দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যারাই নির্বাচনের বিপক্ষে কথা বলবে, তারাই মাইনাস হয়ে যাবে।’

সালাহউদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করছি। অন্য কিছু ভাবার অবকাশ নেই।’

তিনি বলেন, ‘কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে, তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।’

নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জামায়াতের সঙ্গে জোট করার সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাঁদের সঙ্গে জোট হতে পারে, আগামীর সরকারেও তাঁরা থাকতে পারে। এ ছাড়া কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে। তবে এসব বিষয় এখনো চূড়ান্ত নয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জোট গঠনে কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা করছে বিএনপি

আপডেট সময় : ০৫:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫