ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

জুলাই সনদ নিয়ে মতামত দেয়নি ইসলামী আন্দোলনসহ ৭ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 50

ফাইল ফটো

জাতীয় ঐকমত্য কমিশনে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার (২২ আগস্ট)। নির্ধারিত সময় বাড়ানো সত্ত্বেও এখনও কমিশনে মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল ।

কমিশনের জনসংযোগ দপ্তর জানায়, মতামত দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

অন্যদিকে কমিশনের কাছে মতামত জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল ও জোট। এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাসদ, জাতীয় গণফ্রন্ট, মার্কসবাদী বাসদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

গত বুধবার বিএনপিসহ ছয়টি দল তাদের মতামত জমা দেয়। পরদিন বৃহস্পতিবার জামায়াতে ইসলামী, জেএসডি, খেলাফত মজলিস ও মার্কসবাদী বাসদসহ মোট ১১টি দল মতামত দেয়।

উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় এবং ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার আহ্বান জানায়। তবে রাজনৈতিক দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ আগস্ট পর্যন্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই সনদ নিয়ে মতামত দেয়নি ইসলামী আন্দোলনসহ ৭ রাজনৈতিক দল

আপডেট সময় : ১১:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫