ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 38

জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। মাসজুড়ে কোনো টাকাই খরচ করতে পারেননি প্রকল্প কর্মকর্তারা।

চলতি অর্থবছরে এসব মন্ত্রণালয় ও বিভাগের ১৩০টি প্রকল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাইয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই তথ্য উঠে এসেছে।

১২টি মন্ত্রণালয় ও বিভাগ হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সংসদবিষয়ক সচিবালয়।

কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন এ ১২টি মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ আছে পানিসম্পদ মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের ৫৯টি প্রকল্পে এসব টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু জুলাইয়ে কোনো টাকা খরচ করতে পারেননি এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে ৪ হাজার ৮০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সেখানে কোনো টাকা খরচ হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে ১ হাজার ২০০ টাকা কোটি টাকা বরাদ্দ রাখা আছে। কিন্তু ফলাফল শূন্য।

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ১ শতাংশের কম

গত জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার মাত্র দশমিক ৬৯ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের জুলাইয়ে সব মিলিয়ে ১ হাজার ৬৪৪ কোটি টাকা খরচ হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৩০০ কোটি টাকার মতো কম।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, ‘জুলাইয়ে ১ শতাংশের কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। গতবারের অজুহাত এবার দেওয়া যাবে না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫