ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

জামায়াত আমিরের সফল ওপেন হার্ট সার্জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 51

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার (২ আগস্ট) ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির শফিকুর রহমানের এই অস্ত্রোপচার হয়। এদিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির ।

তিনি বলেন, সকাল ৭টায় ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার ওপেন হার্ট সার্জারি ভালোভাবে হয়েছে। উনার সার্জারি খুব ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম উনাকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। উনার ৩টা বাইপাস করার কথা ছিল। আমরা ৪টা বাইপাস করেছি যেন কোনোদিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল আছে’। আশা করছি উনাকে হয়তো ৩-৪ দিন আইসিইউতে থাকতে হতে পারে। আগামী সাতদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত আমিরের সফল ওপেন হার্ট সার্জারি

আপডেট সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫