ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 36

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন এবিএম রুহুল আমীন হাওলাদার।

এছাড়া সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার ১০তম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়।

কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। এ নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

এর আগে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু।

তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন

আপডেট সময় : ০৮:০০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫