ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চাল আমদানি অনুমতিতে ২৪২ প্রতিষ্ঠানকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 61

বাজারের চালের স্থিতিশীলতা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় রোববার (১০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়ে বেসরকারিভাবে ৫ লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দিতে অনুরোধ জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আমদানির মধ্যে সিদ্ধ চালের পরিমাণ ৪ লাখ ৬১ হাজার টন এবং আতপ চালের পরিমাণ ৩৯ হাজার টন। চাল আমদানি শর্ত অনুযায়ী সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে।

আমদানিকারকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমগ্র চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে এবং আমদানির পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

এ ছাড়া বরাদ্দের অতিরিক্ত কোনো ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু বা জারি করা যাবে না এবং আমদানি করা চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না। চাল অবশ্যই বস্তায় বিক্রি করতে হবে বলেও শর্তে উল্লেখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাল আমদানি অনুমতিতে ২৪২ প্রতিষ্ঠানকে চিঠি

আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫