ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 77

সরকারের ভেতরের একটি শক্তি গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টি এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না। তিনি বলেন, ১০ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না।

সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এ ছাড়া কোনো বিকল্প নেই।’

মির্জা ফখরুল আরও বলেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্যনতুন দাবি তুলছে। যার সঙ্গে দেশের মানুষই পরিচিত নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছে, বেশ জোরেশোরেই হুমকি দিচ্ছে। তিনি বলেন, বসে নেই কেউ…। যারা ফায়দা নিতে চায়, তারা বিভিন্নভাবে কাজ করছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। ৩১ দফাতেই সংস্কারের সবকিছু আছে। সংস্কার করার জন্য সব রকম সহযোগিতা করেছি। সরকারকে সহযোগিতা করেছি।’

এক বছরে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যেদিকে তাকাই, দেখি, বেশির ভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি আর দুর্নীতি। যে পরিবর্তন আসার কথা ছিল, তা আসেনি। আরও দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক নেতারাও জড়িত হয়ে গেছে। আজকে বাংলাদেশকে বাঁচাতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘যারা ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধে অপকর্ম করেছে, তারাই আজকে বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি জিতে গেছি, তাহলে বিরাট ভুল হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫