ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 20

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রোববার রাত ৮টার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, ‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে, তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।’

গুলশানের বাসা ফিরোজা থেকে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। রাত ৮টা ১০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

সর্বশেষ গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে সময়ও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫