ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

ইমি-মেঘমল্লারের নেতৃত্বে ডাকসুতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 43

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্রজোট। তবে এখনো তারা প্যানেলের নাম ঘোষণা করেনি।

জোটের পক্ষ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন শামসুন্নাহার ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু জোটের পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেলের নাম ঘোষণা করা হবে।

গণতান্ত্রিক ছাত্র জোটের দাবিগুলো হলো-

এক. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সকল নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।

দুই. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিবিধ হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।

তিন. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম-নীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।

চার. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত পনেরো দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপার্যপ্ততা দূর করতে হবে।

পাঁচ. অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সকল গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; এবং

ছয়. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমি-মেঘমল্লারের নেতৃত্বে ডাকসুতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল

আপডেট সময় : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫