আমরা খুঁজছি উদ্যোক্তা সহকর্মী
- আপডেট সময় : ১০:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 287
শুধু প্রতিনিধি নয়, আমরা খুঁজছি শেয়ার ভিত্তিক উদ্যোক্তা সহকর্মী। যিনি হবেন বিনা পুঁজিতে প্রতিষ্ঠানটির একজন গর্বিত শেয়ার হোল্ডার। যা পরিচালিত হবে একটি নির্দিষ্ট পরিচালনা বোর্ড কর্তৃক প্রচলিত নিয়ম-নীতি মেনে। অনলাইন নিউজ পোর্টাল নিউজডে বাংলা-এর জন্য আমরা সারাদেশে শেয়ারের ভিত্তিতে ব্যুরো প্রধান ও জেলা প্রতিনিধি পদে যোগ্য উদ্যোক্তা সহকর্মী খুঁজছি। যদি আপনার স্বপ্ন, আন্তরিকতা ও আগ্রহ থাকে; তবে এটাই আপনার জন্য সেরা সুযোগ! আমাদের সঙ্গে যুক্ত হয়ে গড়ে তুলুন নিজের ক্যারিয়ার এবং আলোকিত করুন ভবিষ্যৎ। আমাদের টিমে যোগ দেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই মেধাবী, পরিশ্রমী, সৎ, উদ্যমী ও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
* ন্যূনতম স্নাতক (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)

অন্যান্য যোগ্যতা :
* সাংবাদিকতা বা গণমাধ্যমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
* সৃজনশীলতা ও লেখার প্রতি আগ্রহ থাকতে হবে।
* কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
* দ্রুততম সময়ে সংবাদ ও ভিডিও পাঠানোর দক্ষতা লাগবে।
* স্মার্টফোনের সাহায্যে লাইভ কাভারেজে পারদর্শী হতে হবে।
* সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ পরিচালনা করতে সক্ষম হতে হবে।
* যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কাজের মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর।
নিজ জেলায় থেকে বিনা পুঁজিতে জাতীয় পর্যায়ের একটি অনলাই নিউজ পোর্টাল-এর অংশীদারিত্ব ও মালিকানাসহ সাংবাদিক হতে চাইলে যুক্ত হতে পারেন আমাদেও এই টিমে। আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ই-মেইলে hrnewsdaybangla@gmail.com



















