ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

আন্দোলনের সঙ্গে জড়িতদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 83

বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের আন্দোলনের পর সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য নতুন আর কর্মসূচির প্রয়োজন নেই বলে মনে করেন মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাওজুল কবির খানের সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা শেষে এসব বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, যারা আন্দোলনের সঙ্গে জড়িত, তাদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে। হঠাৎ করেই তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেওয়ার ঘোষণা দেওয়া যায় না। তাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, কমিটি ও যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদের সঙ্গে বসব। এই বিষয়ে তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করা হবে। যারা আন্দোলন করছেন, এদের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, কেন এ সমস্যাটা হচ্ছে-এটা বোঝার জন্য সবচেয়ে বেশি যারা প্রকৌশলী নিয়োগ দেন পিডব্লিউডি, এলজিইডি, পিডিবি, তাদের সঙ্গে আমরাও বসব। তাদের সঙ্গে যে শুধু ওয়ার্কিং গ্রুপ বসবে তা নয়, আমরাও বসব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনের সঙ্গে জড়িতদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫